× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

বিরাট- আনুশকা শর্মার বিয়েতে যে খাবারের আয়োজন ছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭

বিনোদন ডেস্কঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবের প্রথা অনুযায়ী ঘটা করেই বিয়েটা সেরেছেন দীর্ঘদিনের জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত ৯ই ডিসেম্বর ইতালির মিলানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ইতালির তাসকানিতে আঙুর বাগানের মধ্যে রূপকথার মত সেই বিয়ের আসর। এই মেগা বিয়ের খবর প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে বিয়ে নিয়ে বর-কনে মুখে কুলুপ আঁটলেও, মালাবদলের পর নিজেরাই বিয়ের ছবি শেয়ার করেছেন সোশ্যাল সাইটে। আর তারপরই শুরু হয় বিরুষ্কাকে অভিনন্দন জানানোর পর্ব।

বিরাট-আনুশকার মেহেদি, গায়ে হলুদ, সাতপাক ঘোরার ছবি ও ভিডিও তো দেখেছেন, কিন্তু তাদের বিয়েতে খাবারদাবারের কী ব্যবস্থা ছিল, তা কি জানেন?

টাইমস ইন্ডিয়া জানায়, সেফ ঋতু ডালমিয়া ছিলেন বিরাট-আনুশকার ‘ইউরোপিয়ান’ বিয়ের খানাপিনার দায়িত্বে। তার নজরদারিতেই বিরাট-আনুশকার তাসকানির বিয়ের খাবারের মেনু তৈরি হয়েছে। বিয়েটা বিদেশে হলেও, খাবারে ছিল ভারতীয় ছোঁয়া। আর সেই কারণেই বিরুষ্কার বিয়ের মেনুতে ছিল মাশরুম দেওয়া বিকানেরের রোল, পুর ভরা রাভোলি, তার সঙ্গে পনীর কুরচান।

এসবের পাশাপাশি ছিল দক্ষিণ ভারতীয় খাবারের বিভিন্ন পদ এবং রাবড়ির মত জনপ্রিয় ভারতীয় মিষ্টির বাহার। এসবের পাশাপাশি ছিল তাসকানির বিভিন্ন সবজি দিয়ে তৈরি ‘ইতালিয়ান’ সুপ-এর ব্যবস্থা। ইতালিয়ান ছোঁয়া থাকলেও, সেখানে ছিল পাঞ্জাবি ‘তড়কা’ও।

আগামী ২১ ডিসেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে বিরাট-আনুশকার গ্র্যান্ড রিসেপশন।


এ ক্যটাগরির আরো খবর..