বিমান ক্রু তোফায়েল সৌদিতে পাঁচ লাখ টাকা মুচলেকা দিয়ে ছাড়া পেলেন

বিশেষ প্রতিবেদকঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রু তোফায়েল আহমেদ সৌদি আরবে সাড়ে পাঁচ লাখ টাকা মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। গেলো বৃহস্পতিবার জুতার ভেতর পাঁচটি স্বর্ণের বারসহ তোফায়েলকে রিয়াদ থেকে গ্রেপ্তার করা হয়। পরে সেখানে একদিন জেলখাটার পর গেলো শনিবার দেশে ফিরেছেন তোফায়েল।

গেল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিজি-০৪০ ফ্লাইটে রিয়াদ থেকে দেশে আসছিলেন তোফায়েল। রিয়াদের স্থানীয় সময় দুপুরে বিমানে ওঠার আগে তল্লাশির সময় তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরে ২৫ হাজার রিয়াল (সাড়ে পাঁচ লাখ টাকা) ও মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

এ প্রসঙ্গে রিয়াদে বিমান বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার আমিনুল হক বলেন, সৌদি আরবে সোনা পরিবহন কোনো সমস্যা নয়। কিন্তু সে লুকিয়ে আনার চেষ্টা করায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়া পান তোফায়েল। সেদিনের ঘটনা আমরা প্রধান কার্যালয়ে জানিয়েছি। এখন তারা যেকোনো ব্যবস্থা নিতে চাইলে নেবে।

এদিকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা শাকিল মিরাজ বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ালাইন্স ক্রুদের অনৈতিক কাজে জড়িয়ে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গেল ২৭ ফেব্রুয়ারি রিয়াদের একটি হোটেল থেকে বিমান বাংলাদেশের দুজন কেবিন ক্রুকে ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া ১৫ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ চোরাচালানের সময় হাতেনাতে গ্রেপ্তার হন বিমান বাংলাদেশের ক্যাটারিং সার্ভিসের দুই কর্মী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।