বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (এপ্রিল ২২) সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এসময় কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতাকর্মী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বক্তব্যে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

পরে প্রধানমন্ত্রী বিচারক এবং কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।