× Banner
সর্বশেষ
আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল বিশ্বে শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, আগের চেয়ে দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ আজ বুধবার (১৫ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ এপ্রিল (বুধবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আন্দামান সাগরে ট্রলার ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ২৫০ মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত

নিউজ ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি

Dutta
হালনাগাদ: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

প্রবাসের মাটিতে চুরি, মাদক পাচার থেকে শুরু করে রোমহর্ষক খুন পর্যন্ত করছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন অপরাধে। যার ফলে গ্রেফতার হচ্ছেন তারা, হচ্ছে নানা মেয়াদের সাজা, খাটছেন জেল। আর এই সংখ্যা ২০ হাজারেরও বেশি বলে জানা গেছে।

ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মাফুসি কারাগারে বন্দি আছেন প্রায় ৩ হাজার বাংলাদেশি। বিভিন্ন অপরাধে তারা গ্রেফতার হয়ে ভোগ করছেন সাজা।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মেক্সিকোর ভূখণ্ড থেকে সাম্প্রতিক বছরগুলোতে আটক হয়েছেন কয়েক শ বাংলাদেশি। বর্তমানে তারা মেক্সিকোর বিভিন্ন কারাগারে আটক। বাংলাদেশি বন্দিদের সংখ্যাও দিন দিন বাড়ছে। এই বন্দির সঠিক সংখ্যা না থাকলেও গত ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে যথাক্রমে ১৪৯, ১৬৭, ৩২৮, ৬৯০, ৬৪৮, ৬৯৭ ও ১২০ বাংলাদেশি আটক হন বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা খবর দিয়েছে।
ইউরোপের ছোট্ট দেশ মাল্টা। সেখানকার কারাগারেও বন্দি আছেন ১৫৬ বাংলাদেশি।

প্রবাসীদের নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ঠিক কতসংখ্যক বাংলাদেশি আটক ও বন্দি রয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই কোথাও। তবে বর্তমানে বিশ্বের ৪২টি দেশে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি বন্দি হয়ে আছেন। এ সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

ঢাকার একটি বেসরকারি গবেষণা সংস্থার কর্মকর্তা জানান, গত ১০ বছরে সরকারের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটক ও বন্দির সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজারের মধ্যে উল্লেখ করে সংসদে তথ্য দেওয়া হয়েছে। আবার একই সংসদে লিখিতভাবে ২০১২ থেকে ২০১৭ সালে বিদেশের কারাগার থেকে সাড়ে ৪৯ হাজার বাংলাদেশিকে ফিরিয়ে নিয়ে আসার তথ্য দেওয়া হয়।

গত দুই বছর সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শুরুর দিকে মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাত তাদের কারাগারে আটক ১ হাজারের মতো বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে। সিরিয়া থেকেও ফেরত পাঠানো হয়েছে অর্ধশত বাংলাদেশিকে।

সৌদি আরব, দুবাই, মালয়েশিয়াতেও প্রচুর বাংলাদেশি বিভিন্ন কারাগারে আটক রয়েছেন।

সবশেষ ১৬ নভেম্বর গভীর রাতে অবৈধভাবে থাকার জন্য ৯৫ জনকেআটক করা হয়েছে। যাদের বেশিরভাগই বাংলাদেশি।


এ ক্যটাগরির আরো খবর..