চট্টগ্রামে পুলিশের উপর গুলিবর্ষন ঘটনায় গ্রেপ্তার ৩

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের ওপর গুলি ছোঁড়ার মামলার প্রধান আসামিসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে নগরীর, আলাদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনোয়ারা এলাকা থেকে প্রথমে আয়ান ওরফে জিহাদ ও মাহিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নগরীর হিলভিউ এলাকায় অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে গ্রেফতার করা হয় মামলার প্রধান আসামি খোকনকে। গত শুক্রবার, নগরীর ২ নম্বর গেইট এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে খোকনই, এএসআই আবদুল মালেককে সরাসরি গুলি করে বলে দাবি পুলিশের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।