বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
দুর্নীতি ও গ্রাহক হয়রানিতে কেরানীগঞ্জের সাব রেজিস্টার ইমরুল কায়েস | পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন | আগামী প্রজন্মকে বিশ্বমানের নেতৃত্বে গড়ে তুলতে কারিকুলামে আসছে বড় পরিবর্তন – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী | ব্র্যাক ডেইরি উদ্যোগে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত | পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর | অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না – ডিএমপি কমিশনার | সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে – বিমানমন্ত্রী | মরক্কোর সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী |

বিপিএল নিলামে আলোচনার জন্ম দিয়েছেন ওপেনার নাঈম শেখ

চলমান বিপিএল দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন ওপেনার নাঈম শেখ। তাকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তার মূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। এটাই এখন পর্যন্ত নিলামের সবচেয়ে বড় চুক্তি।

তবে নিলামের একই মঞ্চে হতাশায় ডুবে রয়েছেন কয়েকজন প্রতিষ্ঠিত তারকা।অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন চৌধুরী, মুমিনুল হক, শাদমান ইসলাম ও নাহিদুল ইসলাম এই ছয়জন এখনো পর্যন্ত কোনো দলের ডাকে সাড়া পাননি। নিলামে তাদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

এবারের নিলামে বাংলাদেশি খেলোয়াড় ছিলেন মোট ১৫৮ জন। ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা এই তালিকায় ক্যাটাগরিতে ছিলেন মাত্র দুই ক্রিকেটার। ক্রমানুসারে বিক্যাটাগরিতে ১২, ‘সিক্যাটাগরিতে ১৭, ‘ডিক্যাটাগরিতে ২৬, ‘ক্যাটাগরিতে ৩৮ এবং এফক্যাটাগরিতে ৬৩ জন। অন্যদিকে বিদেশিদের তালিকা ছিল আরও বড়।

বাংলাদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত। সমানভাবে বিদেশিদের বেস প্রাইস রাখা হয় ১০ হাজার ডলার থেকে ৩৫ হাজার ডলার পর্যন্ত, ক্যাটাগরি ভেদে পরিবর্তিত।

এখনো নিলাম চলছে, তাই শেষ পর্যন্ত কোন তারকা কোথায় খেলবেন, আর কারা রয়ে যাবেন অনিশ্চয়তায়- সেটা জনতে অপেক্ষা করতে হবে পুরো নিলাম প্রক্রিয়াজুড়ে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।