নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ভূমি সাব রেজিস্টার অফিসে হয়রানির শিকার হয়েছেন একাধিক জমির মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক এসব জমির মালিক এজন্য দায়ী করলেন ইমরুল কায়েস নামে এক কর্মকর্তার নাম। তিনি সেখানকার সাব রেজিস্টার। টাকা ছাড়া তিনি কোনো জমির দলিলে হাত দেন না। সবাইকে অপেক্ষায় রাখেন দিনের পর দিন।
দুর্নীতিবাজ এই কর্মকর্তা ঘুষের টাকায় বিপুল অর্থ বিত্তের মালিক বনে গেছেন। রাজধানীতে তার একাধিক ফ্লাট রয়েছে। তাকে দেখলে মনে হবে তিনি ভাজা মাছটি উল্টো খেতে জানেন না। অথচ ভয়ঙ্কর রকমের দুর্নীতিবাজ কর্মকর্তা তিনি। গ্রাহক হয়রানিতে তিনি সেরা । লোকজনকে কিভাবে নিয়ম অনিয়মের ভয় দেখান তার চাইতে ভালো কেউ জানে না।
অনেকে টাকা দিয়েও তার কাছ থেকে কোনো সুবিধা পান নাই। উল্টো তাদের কে নানা জটিলতায় ফাঁসিয়ে দিয়েছেন। নাম গোপন রাখার শর্তে এমন তথ্য দিয়েছেন তার কাছে ঠকে যাওয়া কয়েকজন জমির মালিক ও তাদের প্রতিনিধি। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় ইমরুলকে এই কাজে সহায়তা করে যাচ্ছেন সেলিম ও ফারুক নামে আরো দুই ব্যক্তি।
ইমরুলের বিষয়ে সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তার দৃষ্টান্তমূলক সাজা চান ভুক্তভোগীরা। (বিস্তারিত আরো আসছে)
