হিন্দুত্বের জন্য ১৬ মে ২০১৪ সালে প্রথমবার কংগ্রেসকে হারিয়ে কেন্দ্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছিল। আর এদিন থেকেই শুরু হয় হিন্দুত্বের জন্য যুদ্ধ। বিজেপির বরিষ্ঠ নেতা রাজ্যসভার সাংসদ সুব্রামানিয়ান স্বামী।
আজ ১৬ আগস্ট(রবিবার) সকালে ট্যুইট করে একথা বলেন।
স্বামী ট্যুইট করে লেখেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকে ভারতের মুক্তি যুদ্ধ ১৮৫৭ সালে শুরু হয়। দ্বিতীয় যুদ্ধ ২১ অক্টোবর ১৯৪৩ সালে হয়েছিল। দেশের ভিতরে লুকিয়ে থাকা পশ্চিমিকরণ এর বিরুদ্ধে তৃতীয় মুক্তি যুদ্ধ শুরু হয় ১৫ আগস্ট ১৯৪৭। আর ১৬ মে ২০১৪ সালে হিন্দুত্বের জন্য যুদ্ধ শুরু হয়।
বিজেপির এই নেতা তথা সাংসদ সবসময় হিন্দুদের অধিকারের কথা বলেন। উনি রাম মন্দির নির্মাণ আন্দোলনেও শামিল ছিলেন। এর আগেও উনি বলেছেন যে, হিন্দুদের মৌলিক অধিকার মুসলিমদের সম্পত্তির অধিকারের থেকেও উর্ধে।



