মধুখালী প্রতিনিধি:মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কামারখালী ইউনিয়নের গন্ধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল হালিম মৃধার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গন্ধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুমের ছোট পুত্র ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান ও ছোট পুত্রবধু ডাঃ শাহানা আহম্মেদ শ্যামলী।
রোজ শনিবার ২৭/০২/২০১৬ইং সকাল ৮.০০টা থেকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এ সময় মরহুমের বড় পুত্র মোঃ মনিরুজ্জামান মনির সহ তার পরিবারের সকলে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ লুৎফর রহমান, গন্ধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা, গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ শাহাদৎ হোসেন সাবুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।





