× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে, ভয়ানক বিপর্যয়ের আশঙ্কা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯

লক্ষ লক্ষ বছর আগে এক বিশাল বড় গ্রহাণুর ধাক্কায় ধ্বংসলীলা হয়েছিল পৃথিবীতে। বিলুপ্ত হয়ে গিয়েছিল বিশ্বের একাধিক প্রজাতি। অবলুপ্ত হয়ে গিয়েছিল ডায়নোসর। এবার নাসার বিজ্ঞানীরা খবর দিচ্ছেন, তেমন বড় একটা গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বর্তমানে সূর্যের আশেপাশে ঘোরাফেরা করছে সেটাই। কয়েক বছরের মধ্যে এসে যাবে পৃথিবীর একেবারে কাছে।

২০২৭–এর মধ্যেই একেবারে কাছে এসে যাবে সেটি। এমনটাই আশঙ্কার খবর দিয়েছে নাসা। কারণ এভারেস্ট পর্বতের চেয়েও বিশাল একটি গ্রহাণু ঘণ্টায় ৫২০০০ কিলোমিটার গতিতে মহাকাশ পেরিয়ে ক্রমশ আসছে পৃথিবীর কাছে। নাসার গ্রহাণু সংক্রান্ত গবেষকরা এই বিধ্বংসী গ্রহাণুর নাম দিয়েছে ৪৯৫৩(‌১৯৯০ এমইউ)‌। গ্রহাণুটির ব্যাসের আয়তন ছ’মাইল। এখনও পর্যন্ত হওয়া পরীক্ষানিরীক্ষা বলছে আগামী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকবার পৃথিবীর উপর দিয়ে উড়ে যাবে ৪৯৫৩(‌১৯৯০ এমইউ)‌।

তবে, ২০২৭–এর ৬ জুন পৃথিবীর সব থেকে কাছে আসতে পারে গ্রহাণুটি‌। ওই দিন পৃথিবী থেকে ৪৯৫৩(‌১৯৯০ এমইউ)‌–এর দূরত্ব হবে মাত্র ৪.৬১ মিলিয়ন কিলোমিটার, যা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে খুবই কম। বিজ্ঞানীরা বলছেন, ওই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগার মধ্যে যে ব্যাপারগুলি কাজ করবে তার মধ্যে অন্যতম মাধ্যাকর্ষণ গহ্বর। মহাশূন্যে মাধ্যাকর্ষণ গহ্বর বলা হয় যেই জায়গাকে যেখানে কোনও মহাজাগতিক বস্তু তার লাগোয়া গ্রহের মাধ্যাকর্ষণের টানে প্রভাবিত হয়। তাই ৪৯৫৩(‌১৯৯০ এমইউ)‌ যদি এই মাধ্যাকর্ষণ গহ্বরের উপর দিয়ে উড়ে যায় তাহলে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার সমূহ সম্ভাবনা।

মাস কয়েক আগেই কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষক আয়ান ম্যাকডোনাল্ড সতর্ক করেছিলেন পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের ফলে ভয়ানক বিপর্যয় হতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়াতে প্রতিরক্ষা যন্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে নাসা। এজন্য বিশাল একটি মহাকাশযান তৈরি করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। যা পৃথিবীর দিকে ধেয়ে আসা কোনও গ্রহাণুকে ধাক্কা মেরে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..