বিধানসভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুদিন বাণিজ্য বন্ধ

বিধানসভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দুদিন বাণিজ্য বন্ধ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল(যশোর):  ভারতের উত্তর ২৪ পরগনায় বিধান সভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটিতে  বেনাপোল স্থলবন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে দুদিন  আমদানি -রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।  তবে এপথে বাণিজ্য বন্ধ থাকলেও শর্ত সাপেক্ষে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত  সচল থাকছে।
বৃহস্পতিবার(২২ এপ্রিল) বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারী   সাজেদুর রহমান বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে ; বলেন, ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ মহাকুমা অঞ্চলে আগামি ২২ এপ্রিল বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন।   এ উপলক্ষে পেট্রাপোল বন্দরের সাথে  বেনাপোল বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের  বন্দর ব্যবহাকারীরা জানিয়েছেন।  এছাড়া ২৩ এপ্রিল শুক্রবারও সাপ্তাহিক ছুটির দিন হিসাবে এদিনও আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস হবেনা। শনিবার থেকে বাণিজ্য স্বাভাবিক  হবে।
পেট্রাপোল ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী মুঠোফোনে বলেন,পেট্রাপোল বন্দর বঁনগা থানার মধ্যে পড়েছে। নির্বাচনের মধ্যে বানিজ্যিক নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীরা এপথে আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, বৃহস্পতিবার ভারতের সাথে আমদানি,রফতানি বন্ধ থাকলে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে। শনিবার ২৪ এপ্রিল থেকে স্বাভাবিক নিয়মে আবারো এপথে দুই দেশের মধ্যে  আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।
জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৫শ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে। এছাড়া বাংলাদেশি প্রায় দেড়শ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। বর্তমানে সরকারী আর সপ্তাহিক ছুটির দিন ছাড়া অনান্য দিনে  ২৪ ঘন্টা চলে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস,ক্যেমিকাল, তুলা,মাছ, মেশিনারিজ ও শিশু খাদ্য উল্লেখ্য যোগ্য। রফতানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।