বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

অসীম কুমারঃ বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসকান ফকির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আসকান ফকির নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের পুত্র।

জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে আসকান ফকির নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ মেরামত করতে যায়। অসাবধানতার কারনে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।