বিদ্যুতের হাত থেকে যুবককে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করলেন বাকড়া পুলিশ ফাড়ীর এ.এস.আই নিয়ামূল

এম,এ,জলিলঃবিশেষঃপ্রতিনিধিঃ যশোর ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মহেশপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য, আবু মুসা ছেলে মোঃ মামুন হোসেন।  তার নিজ বাড়ির পাশে মেইন রোডের ধারে গাছ কাটছিলো হটাৎ গাছটি পড়ে কারেন্টের তারের উপর, তার পর মামুনকে কারেন্টে ধরে। ঐ সময় রাস্তা দিয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রর পুলিশ এ এসআই নিয়ামুল ইসলাম ডিউটি করতে  যাচ্ছিলেন তিনি।
এমত অবস্থায় তিনি দেখতে পান যে মামুন নামের ছেলেটা পড়ে আছে তিনি দেখেন যে কারেন্টে ধরেছে, তখনি তিনি অন্য একটা বাড়ি থেকে একটা বাশ নিয়ে তারটি সরিয়ে মামুনকে বাঁচান। তার পর এলাকার লোকজন চলে আসে তাদের সহযোগিতায় মামুনকে হসপিটালে পাঠান।
এই ঘটনায় সাবেক মেম্বার আবু মুসা বলেন আমার ছেলেকে বাঁচিয়েছেন এ এসআই নিয়ামুল ইসলাম। আমি তার কাছে রিনি হয়ে থাকলাম, তিনি আরো বলেন পুলিশ জনগণের বন্ধু আজ তার প্রমাণ পেলাম। এ এসআই নিয়ামুল ইসলাম বলেন আমার ডিউটি চলা কালিন ঐ রাস্তা দিয়ে দেওলী যাচ্ছিলাম হটাৎ দেখতে পাই লোকটি গাছ সহ পড়ে গেছে তখনি আমি তার কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টার করি পরে তাকে হসপিটালে পাঠায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।