বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননায়: ৯ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননায়: ৯ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের দিন জাতীয় পতাকার অবমাননার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে-

বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। এ ঘটনায় বেরোবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমানকে প্রধানসহ নয় শিক্ষককে আসামি করে নগরীর তাজহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

তাজহাট থানার ওসি আখতারুজ্জামান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে ।এর আগে বিকেলে পতাকার অবমাননার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সমাবেশ করে সাধারণ শিক্ষার্থী ও মহানগর ছাত্রলীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।