বিজয়ের মাসে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি গোপাল

উত্তম কুমার রায়ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিজয়ের মাসে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আওয়ামীলীগ কাউকে একদিনে মনোনয়ন দেয়নি। একের পর এক জরিপ, তদন্ত করে সেই রিপোর্টের উপর ভিত্তি করে মনোনয়ন দিয়েছে। আপনাদের উন্নয়ন যাতে অব্যাহত থাকে। আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আপনারা আমাকে যে ভালবাসা দিলেন তাতে করে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন।

মনোনয়ন পাওয়ার পর মনোরঞ্জন শীল গোপাল ২৬ নভেম্বর সোমবার দুপুরে তার নিজ নির্বাচনী এলাকার দশমাইল মোড়ে পৌছলে সেখানে তাঁকে হাজার হাজার নেতাকর্মী স্বাগত জানায় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভায় তাঁর বক্তব্যে এসব কথা বলেন মনোরঞ্জন শীল গোপাল।

তিনি বলেন, আপনাদের উপরেও দায়ীত্ব নৌকাকে বিজয়ী করার। আসুন আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করি।

তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা কাহারোলের মানুষ হা, না ভোটে না এর পক্ষে ভোট দিয়ে স্বৈরাচারকে প্রতিহত করেছিল। ৩০ ডিসেম্বর কাহারোল বীরগঞ্জের মানুষ নৌকায় ভোট দিয়ে আবারো অশুভ শক্তিকে প্রতিহত করবে।

তিনি বলেন, আপনারা আমাকে ভালবেসে যে ঋণের বোঝা আমার কাধে চাপিয়ে দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব এই ঋণের বোঝা কমানোর চেষ্টা করব। এরপর দশমাইল মোড় হতে হাজার হাজার মটরসাইকেল শোভা যাত্রা নিয়ে বীরগঞ্জ উপজেলা পরিষদ হয়ে কাহারোল উপজেলা পর্যন্ত যান এমপি গোপাল।

পরে বীরগঞ্জ-কাহারোল উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মনোরঞ্জন শীল গোপাল ।

কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে তিনি টানা তিনবার আওয়ামীলীগ থেকে “নৌকা” প্রতীকে মনোনয়ন পেলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।