× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বিজিবি সদস্যদেরকে বার্ষিক অপারেশনাল ও প্রশাসনিক পুরস্কার প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

          বিজিবি দিবস-২০১৯ উদ্যাপনের দ্বিতীয় দিনে আজ পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তন হলে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবার শেষে ২০১৯ সালে বিজিবি’র অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

          চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে অধিক চোরাচালানপ্রবণ এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রথম স্থান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দ্বিতীয় স্থান এবং কম চোরাচালানপ্রবণ এলাকায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) প্রথম স্থান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়া ২০১৯ সালে বিজিবি’র কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ৪৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) এবং ৮৯ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) প্রদান করা হয়।

          এছাড়া ৪ জনকে সুবেদার মেজর হতে অনারারি সহকারী পরিচালক এবং ২ জনকে অনারারি সহকারী পরিচালক হতে অনারারি উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।

          ‘বিজিবি দিবস-২০১৯’ উদ্যাপন উপলক্ষে আজ সন্ধ্যায় পিলখানায় আাতশবাজি প্রদর্শনী ও বিজিবি’র নিজস্ব শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

          আগামীকাল ২০ ডিসেম্বর সন্ধ্যায় দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানটি ‘এটিএন বাংলা’ টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..