বিশেষ প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এ-সংক্রান্ত মাসদার হোসেন মামলা চলমান থাকবে বলে আদেশে বলা হয়েছে। আজ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ গেজেট গ্রহণ করে এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, ‘পত্র-পত্রিকায় লেখা হচ্ছে, আমরা নাকি সব ক্ষমতা নির্বাহী বিভাগকে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা আপিল বিভাগের এই পাঁচ বিচারপতি এত বোকা নই যে আমরা সব ক্ষমতা দিয়ে দেবো। আমরা সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই রেখেছি।’ আদালতে জারি করা গেজেটটি পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিচারকদের চাকরির বিধিমালার গেজেট গ্রহণ করেছেন আদালত
এ বিভাগের আরো সংবাদ




