বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলনে নাটোরে প্রাণ কোম্পানি বন্ধ ঘোষনা

বিক্ষুব্ধ শ্রমিক আন্দোলনে নাটোরে প্রাণ কোম্পানি বন্ধ ঘোষনা

বৈষম্য দূর করা ও বেতন বৃদ্ধিসহ নানা দাবীতে নাটোরের একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কোম্পানির (কারখানা) শ্রমিকেরা বৃহস্পতিবার সকাল থেকে কারখানা চত্বরে বিক্ষোভ করে আসছিল। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি দাওয়া ও উদ্ভুত সংকট সমাধান না হওয়া পর্যন্ত আগামী ১ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধ ঘোষনা করেছে প্রাণ কতৃপক্ষ।

জানা যায়, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর এর মধ্যে শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার কথা ছিল। কি নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের সে দাবী পূরন না করায় বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
এদিকে প্রাণ এগ্রো কোম্পানি নাটোরের ফ্যাক্টরি (জি এম) হযরত আলীকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান ও নাটোরের পুলিশ সুপার মারফাত হোসাইন কারখানা পরিদর্শনে যান।
সেখানে দীর্ঘ সময় শ্রমিক ও কারখানা কতৃপক্ষের সাথে আলোচনা করেন। একপর্যায়ে কোম্পানির এমডির সাথে কথা বলে কোন সমাধান না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দেন কতৃপক্ষ।রাত ৮ টার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে কোম্পানির জি এম হযরত আলী অবরুদ্ধ মুক্ত হন।
অবশেষ জেলা প্রশাসক বলেন, আগামী সপ্তাহে প্রাণ এগ্রো কোম্পানির এমডি ও শ্রমিকদের সাথে আলোচনা করবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। সেই আলোচনার মাধ্যমে শ্রমিকদের সকল দাবি দাওয়ার সমাধান মিলবে বলে তিনি জানান।
সে পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দেন কতৃপক্ষ।বর্তমানে নাটোর প্রাণ এগ্রো কোম্পানি এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।