ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র’র মৃত্যু

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ (৮) নামের এক স্কুল ছাত্র’র মৃত্যু হয়েছে।গতকাল বুধবার সকালে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার আমদহ ইউনিয়নের টেংরামারী গ্রামের ইব্র্রাহিমের ছেলে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র আসিফ বিদ্যালয়ের দিকে সাইকেল চালিয়ে যাবার সময় একটা ট্রাক তাকে চাপা দেয়।

রক্তাক্ত অবস্থায় আসিফকে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত্য ঘোষনা করেন। এসময় এলাকাবাসী ট্রাকটিকে আটক করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।