বিএসসি ২০১৮-১৯ অর্থবছরে ৫৫ কোটি টাকা লাভ করেছে

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১৮-১৯ অর্থবছরে ৫৫ দশমিক ২৩ কোটি টাকা নিট লাভ করেছে। ২০১৭-১৮ অর্থবছরে বিএসসি ১২ দশমিক ৫২ কোটি টাকা লাভ করেছিল। বিএসসিতে ছয়টি নতুন জাহাজ যুক্ত হওয়ায় নিট লাভ বৃদ্ধি পেয়েছে।

          আজ চট্টগ্রামে বিএসসি ভবনে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসির চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিএসসির ৩০২ তম পরিচালনা পর্ষদের বৈঠকে এসব তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রী এ সময় সকলের প্রচেষ্টায় বিএসসি আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

          বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসির বব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, সদস্য মোঃ আবদুল কুদ্দুছ, বেগম রাশেদা আকতার, এ এইচ এম আহসান, কাজী মোঃ শফিউল আলম ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।