বিএমএ কোর্সে অংশ গ্রহনকারী সদস্যগন মেহেরপুরের মুজিবনগর পরিদর্শন

মেহের আমজাদ, মেহেরপুর (১২-০৯-২০১৯):  বিসিএস ও বিজেএস ক্যাডারে বিভিন্ন পদে কর্মরত বিএমএ কোর্সে অংশ গ্রহনকারী সদস্যগন বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার যশোর সেনা নিবাসের কোর্স কো-অডিনেটার ক্যাপ্টেন ফাইম সিদ্দিকীর নেতৃত্বে দলটি মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে এ দিন দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান,ক্যাপ্টেন ফাইম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।