বিএনপি জামাতের হরতালে আহত ১২ জনকে পৌনে দুকোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

১২ জনকে এক কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের হরতালে পেট্রোল বোমায় আহতদের পরিবারের সদস্য, দলের গুরুতর অসুস্থ নেতা-কর্মী, চিকিৎসাধীন সাবেক জাতীয় ফুটবলার ও সন্ত্রাসীর গুলিতে নিহত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর করেন।

জানা গেছে, অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাহ্মনবাড়ীয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন আছেন। তিনি ট্রাক চালকের সহযোগী ছিলেন।

ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইলের সালাম বেগমের স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। বিএনপি-জামায়াতের ছোড়া পেট্রোল বোমায় তিনিও আহত হয়েছিলেন।

অনুদানগ্রহণকারী বিনা পারভীনের স্বামী মো. জালালউদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ছাড়া ফুটবল ফেডারেশনের সদস্য অসুস্থ ফজলুর রহমান ও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।