বিএনপির ঢাকাসহ দেশব্যাপী টানা ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৭ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ২২ এপ্রিল রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৩ এপ্রিল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ, ২৫ এপ্রিল বিএনপির উদ্যোগে সারাদেশে মানববন্ধন।

এরপর আগামী ২৬ এপ্রিল বৃহস্পতিবার ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। পরের দিন ২৭ এপ্রিল শুক্রবার সারাদেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুমা দোয়া হবে। ২৮ এপ্রিল শনিবার যুবদলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২৯ এপ্রিল রোববার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি হবে। এছাড়া আগামী ১ মে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।