বিএনপিপন্থি ডাক্তারদের ফ্রি চিকিৎসা ইজতেমায়

স্টাফ রিপোর্টার: বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিশ্ব ইজতেমায় বিনা পয়সায় চিকিৎসাসেবা দিচ্ছে। ইজতেমায় আগত মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করছেন তারা। রবিবার আখেরি মোনাজাত পর্যন্ত এ কর্মসূচি চলবে।  আগামী ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায়ও ড্যাবের এই কার্যক্রম চলবে।

গত শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন। দুই দিনে ৭৫০ মুসল্লি ড্যাবের চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে জানানো হয়।

চিকিৎসা সেবায় যারা রয়েছেন-অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. এ বি এম মুসা, ডা. কামরুল ইসলাম, ডা. রাশেদ, ডা. মুরাদ, ডা. শাহিন, ডা. জাভেদ, ডা. আশিক, ডা. রুবেল, ডা. শহিদুল, ডা. তৌহিদ আওয়াল, ডা. নাভিদ মুস্তাক, ডা. অলি, ডা. সাখাওয়াৎ, ডা. পিয়াস, ডা. অঞ্জন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।