বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে নারীকে গণধর্ষণের অভিযোগ আটক ৫

বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে নারীকে গণধর্ষণের অভিযোগ আটক ৫

গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে, ২১ বছর বয়স্কা একজন নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগে জানানো হয়, নওগাঁ থেকে ওই স্বামী-স্ত্রী বাসে করে গাজীপুর আসছিলেন। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বাস থেকে নামেন তারা। পরে তারা শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় যাওয়ার জন্য ভোগড়া বাইপাস মোড় থেকে তাকওয়া পরিবহনে উঠেন। পরে বাসটি মাওনা ফ্লাইওভারের কাছে এলে, বাসের হেলপার ও চালক এবং অজ্ঞাত আরও তিনজন মিলে স্বামীকে মারধর করে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তারা ওই নারীকে বাসের মধ্যে গণধর্ষণ করে। ধর্ষণের পর বাসটি ঘুরিয়ে নারীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে, ধর্ষকরা পালিয়ে যায়। এর আগে ওই নারী ও তার স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। নির্যাতনের শিকার নারী ও তার স্বামী, শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

ওই নারীর স্বামী গতকাল শনিবার সকালে শ্রীপুর থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায় এবং মামলা দায়ের করেন। পরে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।