বাবুখালীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

বাবুখালীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
জাহিদুল ইসলাম সেতু, মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা)-  মহম্মদপুর উপজেলায়র বাবুখালীতে  পারিবারিক কলহের জেরে স্ত্রী মনিরা খাতুনকে (১৮) কে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মো: জিয়ারুল মুন্সী (২২) কে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। খুনে ব্যাবহিত সেই লাঠিও উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২৭ ডিসেম্বর রাতে উপজেলার রায়পুর এলাকার মধুমতি নদীর চর থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জিয়ারুলকে আটক করে।
পুলিশ জানায়, স্ত্রী মনিরা খাতুন (১৮) কে হত্যার বিষয় স্বীকারাক্তিমূলক জবানবদি দিয়েছে ঘাতক স্বামী জিয়ারুল মুন্সী। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্ত্রী মনিরা খাতুনকে মাথায় আঘাত করে হত্যা করে তার স্বামী জিয়ারুল মুন্সী। ঘটনার পর আত্মগাপন করে ঘাতক স্বামী। রবিবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।