× Banner
সর্বশেষ
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

বাবা-মাকে মারধর, মাদকসেবী দুই ভাইয়ের কারাদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০২৩
বাবা-মাকে মারধর

নোয়াখালীর চাটখিলে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকসেবী দুই ভাইকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অর্থদন্ড অনাদায়ে অতিরিক্ত আরো ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।  সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে সামছুল আলম (৪০) ও ফজলু (৩২)।

আজ শনিবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ সাজা দেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী দুই ছেলে তাদের বাবা- মাকে প্রায় মারধর করত।  এ বিষয়ে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে তাদের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুই মাদকসেবীর জিহ্বা দেখে মাদক সেবন করার সত্যতা পাওয়া যায়। একই সাথে বাবা-মাকে মারধর ও এলাকার শান্তি বিনষ্ট করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেওয়া হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখলীর কর্মকর্তারা ও চাটখিল থানার একদল পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..