× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

ঢাকা বাণিজ্য মেলার ২৫তম আসরের পর্দা নামছে আজ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের পর্দা নামবে আজ। এর আগে গত সোমবার সন্ধ্যায় বাণিজ্য মেলার চলতি আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার মেলায় মোট ১৪টি ক্যাটাগরিতে ৩৮টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। মেলায় দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন স্থাপনের জন্য সেরা প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো।

গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল থেকেই মেলায় লোকজন আসতে থাকে, বিকালের দিকে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নগুলোতে নানা অফার আর মূল্যছাড়ের প্রতিযোগিতা চলছে। মাইকে ডেকে বা হাঁকডাক দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। কোট-ব্লেজারের দাম ১ হাজারের নিচে নেমে এসেছে। ৬০০-৭০০ টাকায় দরদাম করে ব্লেজার কিনছেন ক্রেতারা। গৃহস্থালি পণ্য, নারীদের গহনা, শিশুদের খেলনা, নারী-পুরুষের পোশাক এবং খাবার-দাবারসহ সব ধরনের পণ্যে ৩০-৭০ শতাংশ মূল্যছাড় দিয়েছে স্টলগুলো।

বিক্রেতারা জানান, ‘শীতের কারণে মেলার প্রথম দুই সপ্তাহ ক্রেতা সংকট ছিল। তবে শেষদিকে এসে বেশ জমজমাট হয়েছে মেলা। দুটি সাপ্তাহিক ছুটিতে মেলা বন্ধ থাকায় লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের। তবে দুই দফায় মেলার সময় বাড়ানোর ফলে সেসব লোকসান কিছুটা পুষিয়ে নিয়েছেন তারা। শেষ সময়ে অধিক লাভ নয় বরং উত্পাদন খরচেই বিক্রি করছেন অনেক পণ্য।’

মেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা যায়, ‘মেলায় লিখিত অভিযোগ পড়েছে ৪৩টি। এর মধ্যে ৩৬টি অভিযোগ সমঝোতা করা হয়েছে। বাকি সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ৩৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

একাধিক ক্রেতা দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এবারের আসরের চেয়ে আগামী আসর আরো মানসম্মত চাই, আন্তর্জাতিক মানের দিকে লক্ষ্য রাখতে হবে। খাবারের দাম নির্ধারণ করা, হকারি পণ্য নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’ গত ১ জানুয়ারি শুরু হওয়া এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ অংশগ্রহণ করে। মেলায় মোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা ৪৮৩টি।


এ ক্যটাগরির আরো খবর..