দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কমোরোস

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কমোরোস

কমোরোস বাংলাদেশ থেকে আরএমজি এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করবে। দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও কমোরোস। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী ঢোহির ঢৌলকামালের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রী দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে সম্মত হন।

বৈঠকে কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন,

বাংলাদেশ ও কমোরোস উভয় দেশের ক্রমবর্ধমান অর্থনীতির কথা উল্লেখ করে কমোরসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কমোরোস দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। কমোরান কর্মকর্তাদের বাংলাদেশের ইনস্টিটিউটে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

এদিকে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব র‍্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বারোপ করেন তারা।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম সম্মেলনে যোগ দিতে কমোরান পররাষ্ট্রমন্ত্রী ঢোহির ঢৌলকামাল ও মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব র‍্যাতসিমান্দো তাহিরিমিয়াকাদাজা ঢাকায় এসেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।