কৃষিতে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে তারপরও সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা তৈরি করতে গুরুত¦ দিয়ে কাজ করছে। বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, পরিত্যক্ত জমিগুলোকে কৃষির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সরকারের নানা রকম সহযোগিতা দেয়া হবে।
কৃষি যদি লাভজনক না হয় কেউ চাষ করবে না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে।
পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুলহকসহ কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গার উদ্দেশ্যে চলে যান।




