× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বাঙলা কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সরকারি বাঙলা কলেজ শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু না জানালেও ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, কলেজ ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান অনিকের বিরুদ্ধে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ্রা মাহমুদকে মারধরের ভিডিও প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ২০১৭ সালের অক্টোবরে অনিক একই কলেজের ১০-১৫ নেতা-কর্মী নিয়ে দারুস সালাম এলাকায় তাঁর ফ্ল্যাটে যান। সেখানে অনিক, সাদেক ও নিঝু তাঁকে মারধর করেন। মারধর করে তাঁকে দারুস সালাম থানায় নিয়ে যান। তাঁকে চার ঘণ্টা থানায় বসিয়ে রাখেন। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তবে ওই সময় ঘটনার কোনো ভিডিও ফুটেজ শুভ্রা মাহমুদ গত ৩ মা সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর তোলপাড় শুরু হয়। এরপরই কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।


এ ক্যটাগরির আরো খবর..