শনিবার, ১৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে – প্রধানমন্ত্রী● 📢ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাকের হেলপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার● 📢ঝিনাইদহে ব্যবসায়ী বরুন হত্যা মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন● 📢ঝিনাইদহে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেফতার ৫● 📢‎পাইকগাছা পর্যাপ্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে কৃষক● 📢আসন্ন পৌর নির্বাচন: বেনাপোলে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা● 📢শার্শায় যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার● 📢বেনাপোলে আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান পিন্টু গ্রেপ্তার● 📢মাদারীপুরে মাদ্রাসার মধ্যে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ নারী শিক্ষার্থী● 📢মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, আহত এক● 📢

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

আর এক দফা বেড়েছে ভোজ্য তেল বা সয়াবিনের। সেই সঙ্গে বেড়েছে দেশি আদা, এলাচ ও চিনির দাম। চালের সাড়ে চার শতাংশ এবং পেঁয়াজের সাড়ে ১২ শতাংশ পর্যন্ত দাম কমেছে। জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)।

রাজধানীর কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মিরপুর-১ নম্বর বাজার ও যাত্রাবাড়ী সবজি বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে গত শুক্রবার (৮ জানুয়ারি) এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নাজির ও মিনিকেট বা চিকন চালের দাম ৪ দশমিক ৭৬ শতাংশ কমে কেজিতে ৫৬ থেকে ৬৪ টাকায় নেমে এসেছে, যা আগে ছিল ৬০ থেকে ৬৬ টাকা। আর মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম ৪ দশমিক ৪২ শতাংশ কমে কেজিতে ৫০ থেকে ৫৮ টাকা হয়েছে, যা আগে ছিল ৫৩ থেকে ৬০ টাকা।

এদিকে, চালের পাশাপাশি গত এক সপ্তাহে কমেছে মসুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও জিরার দাম। এর মধ্যে সব থেকে বেশি কমেছে আলুর দাম। মানভেদে আলুর কেজি ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি। আগে আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা।

অন্যদিকে, গত এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কমেছে ১২ দশমিক ৫০ শতাংশ। এতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, যা আগে ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম ৮ দশমিক ৩৩ শতাংশ কমে কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়, যা আগে ছিল ২৫ থেকে ৩৫ টাকা।

দেশি রসুনের দাম ৫ দশমিক ২৬ শতাংশ কমে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা রসুনের দাম কমেছে ৪ দশমিক ৭৬ শতাংশ। এতে প্রতি কেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকার মধ্যে, যা আগে ছিল ১০০ থেকে ১১০ টাকা।

এছাড়া জিরার দাম সপ্তাহের ব্যবধানে ১২ দশমিক ৫০ শতাংশ কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে, যা আগে ছিল ৩৫০ থেকে ৪৫০ টাকা। আর আমদানি করা আদার দাম ৫ দশমিক ৮৮ শতাংশ কমে প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা।

আমদানি করা আদার দাম কমলেও গত এক সপ্তাহে দেশি আদার দাম বেড়েছে বলে জানিয়েছে টিসিবি। সরকারি এই প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে দেশি আদার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা দরে, যা আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা।

এদিকে, দফায় দফায় বাড়তে থাকা সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে আরও এক দফা বেড়েছে। লুজ সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি লিটার ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১২০ টাকা থেকে ১২৫ টাকা। বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ২ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১২০ থেকে ১২৫ টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।