বাগেরহাটে র‍্যাবের হাতে ৭ কেজি গাঁজাসহ আটক ১  

বাগেরহাটে র‍্যাবের হাতে ৭ কেজি গাঁজাসহ আটক ১  

বাগেরহাটের ফকিরহাটে ৭ কেজি গাঁজাসহ নোমান সরদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতার নোমান সরদার রামপাল উপজেলার ভোজ পাতিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে ।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ফকিরহাটের বিশ্বরোড বাস স্ট্যান্ড থেকে নোমানকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৬ এর মিডিয়া সেল দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি ফকিরহাট থানার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল রুপসী বাংলার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় ৭ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি মো. নোমান সরদারকে গ্রেফতার করে।

জব্দ করা আলামত ও গ্রেফতার আসামিকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।