বাগেরহাটে মুভি বাংলা টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস: মুভি বাংলা টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল র‌্যালি,আলোচনা সভা ও কেক কাটা।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।  পরে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, জেলা তথ্য অফিসার মো. ফরিদ উদ্দিন, থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, শর্মিষ্ঠা রায় , একুশে টিভি জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম ।
মুভি বাংলা জেলা প্রতিনিধি শামীম আহসান মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জামাল শরীফ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, সাংবাদিক রাজীব আহসান রাজু, সাবেক সাধারণ সম্পাদক এইচএম শহিদুল ইসলাম. আবু সালেহ, ফজলুল হক খোকন, আবুল কালাম খোকন, সাইফুল ইসলাম কবির, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
আলোচনা শেষে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।