তাফালবাড়ি কলেজে দুর্নীতি বিরোধী সেমিনার অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার সকাল ১২টা থেকে দুপুর ৫টা পর্যন্ত “তরুন প্রজন্মের মুক্তিযুদ্ধ হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন” এই বিষয়ের ওপর এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুস ছাত্তার আকন। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম, সাউথাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ মানিকচাঁদ রায়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদলের সঞ্চলনায় সেমিনারে শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।