এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা অডিটরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. মোল্ল মোঃ আবু কাওছার। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সাজ্জাদুল
ইসলাম সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মীর শওকাত আরী বাদশা এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
এ্যাড. তাপস পাল, যুগ্ন সাধারন সম্পাদক গাজী মেজবাউল হাসান বাচ্চু, কেন্দ্রীয় কমিটির সদস্য নিহার রঞ্জন হালদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, মীর ফজলে
সাঈদ ডাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য ও কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলঅমের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরদার আব্দুল কাদের, বিশ^জিৎ সরকার।
এসময়ে অণ্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের আহবায় শেখ মনিরুজ্জামান ঝুমুরসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতুবৃন্দ।বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ ভাবে নৌকার জন্য কাজ করবে। দেশের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে স্বেচ্ছাসেবকলীগ।


