বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন জমিসহ ঘর পাচ্ছেন ২০৬ পরিবার

বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন জমিসহ ঘর পাচ্ছেন ২০৬ পরিবার

মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৩য় পর্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৬টি পরিবার জমিসহ ঘর পাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম আজ সোমবার বেলা ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আগামীকাল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ঘর উদ্বোধন করবেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু,  সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান,ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।