এম,এএ,জলিল শার্শা প্রতিনিধি:অত্যান্ত উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ র্যালীর মাধ্যমে বাংলা নববর্ষ ১৪২৪ পালিত করলো বেনাপোল বাসী চলবে দিনব্যাপী বর্ষবরন অনুষ্ঠান টিকে সাফল্য করে তুলতে বেনাপোল পৌর কত্তৃপক্ষ।
ব্যাপক প্রস্ততি গ্রহন করেছে,বলাবাহুল্য বাঙ্গালী জাতীর এই বাংলা নববর্ষকে স্মরনীয় করতে বেনাপোল পৌর মেয়র আশররাফুল আলম লিটন পৌর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার শুরু থেকে সর্বস্তরের মাঝে পান্তা ভাত ও মিষ্টি বিতরনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছেন।আর তাই প্রতি বছরের ন্যায় মেয়রের এই দিন ব্যাপী উৎসবে উৎসাহ যোগাতে বেনাপোলের স্কুল,কলেজ,মাদ্রাসার,শিক্ষক ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ দলমত নিবিশেষে একত্রিত হয় বেনাপোল স্থানীয় বলফিল্ড ময়দানে।
সকাল ৯ টার সময় সেথান থেকে পৌর মেয়রের তত্ত্বাবধানে র্যালীর কার্য্যক্রম শুরু হয়।র্যালীটি বেনাপোল শহর প্রদক্ষিন শেষে পুনরায় বলফিল্ডে এসে শেষ হয়। অভূতপৃর্ব এই অনুষ্ঠানটি শিশু,কিশোর,কিশোরীদের উপস্থিতি আনন্দ মেলায় পরিনত হয়,কোন প্রকার নাশকতা কিংবা জঙ্গী তৎপরতা নির্বিঘ্নে চলা অনুষ্ঠানটি যাতে ব্যাহত না হয়, তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা বেনাপোল পৌর্ট থানার পক্ষ থেকে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান এব্যাপারে সাংবাদিদের নিশ্চিত করেছেন।




