× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকার অনুদান চুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
অনুদান চুক্তি স্বাক্ষরিত

ঢাকায় শেরে বাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আজ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ‘স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অফ এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রেজিলিয়েন্স’-শীর্ষক প্রকল্পে প্রায় ৬ কোটি ১৬ লাখ টাকার অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ড. এ, কে, এম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন Maria Stridsman চুক্তিটি স্বাক্ষর করেন।

প্রকল্পটির উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের সাথে সংযোগ স্থাপন করে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুলাই হতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাস ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..