বাংলাদেশের হিন্দুরা বাঁচতে চায় -ডব্লিউএইচএসসি

বাংলাদেশের হিন্দুরা বাঁচতে চায় -ডব্লিউএইচএসসি

সম্প্রতি ক্ষমতাসীনদের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তরকরণ ও হামলা-মামলায় দিশেহারা হলেও নিরাপত্তাহীনতায় কাটছে হিন্দুদের দিনকাল।

আজ ১৫ নভেম্বর পশ্চিম বাংলায় ‘ওয়াল্ড হিন্দু স্ট্রাগল কমিটি’র আয়োজনে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, দেশী-বিদেশী মানবাধিকার সংস্থাগুলি এ ধরনের নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে বাংলাদেশ সরকার তাদের কথা শোনেনি এবং কোনও প্রতিক্রিয়া জানায়নি।

বক্তারা আরও বলেন, বাংলাদেশে অন্যায়ভাবে জমি দখল ও ধর্ম অবমাননার নামে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। উগ্রপন্থী মুসলমানরা বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় হিন্দুদের বাংলাদেশ থেকে বহিষ্কার করার জন্য নির্যাতন করছে। প্রতিটি হিন্দুকে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে এবং বাংলাদেশের হিন্দুদের জীবন বাঁচানোর দাবি জানানো হচ্ছে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির তরুনজোতি তিওয়ারি, পশ্চিমবঙ্গের ডব্লিউএইচএসসির সভাপতি সঞ্জয় কুমার বোস, সাধারণ সম্পাদক সন্দীপ রায়, সংগঠন সম্পাদক তপোপ্রকাশ সেন, রাজ্য সদস্য অনুপ বিশ্বাস, শমল রাজবংশী, সৌমিক দাশগুপ্ত, রামকৃষ্ণ হীরা সহ আরও অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।