× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পাটকেলঘাটা থানা চত্বরে কেশবপুরের হনুমান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানা চত্বরে খাদ্যের অন্বেষণে আসা কালোমুখো হনুমানগুলো অবস্থান নিয়েছে। দিনভোর পাটকেলঘাটা বাজারে অবস্থান নিলেও সন্ধ্যার আগেই হনুমানগুলো থানার গোলঘরে অবস্থান নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করে।

সূত্রে জানা যায়, প্রায় সপ্তাহ দুয়েক আগে খাদ্যের অন্বেষণে কেশবপুরের কালোমুখো হনুমানগুলোর বেশ কিছু হনুমান সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চলে অবস্থান নেয়। এর ভেতর পাটকেলঘাটার কুমিরা বাসষ্ট্যান্ড, থানার লালচন্দ্রপুর গ্রাম, রাজেন্দ্রপুর, যুগিপুকুরিয়া সহ একাধিক গ্রামে অবস্থান করে। গতকাল বিকাল ৫ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটার সদর দপ্তরের সামনে অবস্থান নিলে উৎসুখ জনতা ভিড় করে। এসময় দেখা যায়, বাচ্চা সহ ৮ টি হনুমান সারিবদ্ধ ভাবে বসে আছে।  যে যার সাধ্য মতো রুটি, কলা এবং বিভিন্ন ফল-ফলাদি দিলে হনুমানগুলো একেবারেই জনতার সম্মুখে খেতে শুরু করে।

এতে হনুমানগুলো যেমন তাদের ক্ষুধার্ত নিবারণে তৃপ্তি পায়, তেমনি উৎসুখ জনতার মুখে বেশ হাস্যেজ্জল দেখা মেলে। এমনই একজন পাটকেলঘাটা বলফিল্ড মোড়ের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী অবঃ সেনাকর্মকর্তা আব্দুল মালেক জানান, এসকল কালোমুখো হনুমান কেশবপুর হতে কলার পিকআপ যোগে বিভিন্ন অঞ্চলে অবস্থান নিয়েছে। কুমিরা বাসষ্ট্যান্ড সহ বেশ কয়েকটি কলার আড়তে এরা খাদ্যের অন্বেষণে ছুটে বেড়াচ্ছে। উৎসুখ জনতা মনে করেন, এখনই এদের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তাগণ তদারকির ব্যবস্থা গ্রহণ করলে হয়তো বিলুপ্তের পথে বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..