বাংলাদেশের ভূমিতে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না -প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই পাকিস্তানের মদতপুষ্ট  ভারতের বিচ্ছিন্নতাবাদী অপশক্তি-সমূহকে বিতাড়িত করেছেন। “বাংলাদেশের ভূমিতে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না” – বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদানে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন সমস্যায়  বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাংলাদেশে ভারতের বন্ধুত্ব শিথিল করে, চীনের একচ্ছত্র  আধিপত্য প্রতিষ্ঠা করতে নানান কৌশলে তৎপর বেজিং। চীনের সেই প্রচেষ্টায় সাড়া মিলেছে, বাংলাদেশ সরকারের তরফ থেকেও। ফলে এই জটিল পরিস্থিতি সামাল দিতে, নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। বর্তমান রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাসকে সরিয়ে বাংলাদেশে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন, দুঁদে কুটনীতিবিদ বিক্রম দোরাইস্বামী।
এবার বাংলাদেশ-ভারত বন্ধুত্ব আরও মজবুত করতে   –  বাংলাদেশকে ইদের উপহার হিসেবে ১০টি রেল ইঞ্জিন দিতে যাচ্ছে ভারত।
ভারতীয় রেলের দেওয়া এই ইঞ্জিনগুলি আগামী সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ রেলকে হস্তান্তর করা হবে। এই ১০টি ব্রডগজ লোকোমোটিভ ইঞ্জিনগুলিকে ইদুল-আজহার ‘উপহার’ হিসেবে দেখছেন, বাংলাদেশের রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
বাংলাদেশের রেলমন্ত্রী সংবাদমাধ্যম-কে জানান,”আগামী ২৭ জুলাই ভারতীয় রেল আমাদের ১০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন উপহার হিসেবে দেবে। ওইদিন দুপুর আড়াইটে নাগাদ ভারতের বিদেশমন্ত্রী ও  আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আমি নিজে, ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এই রেলইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব। ভারতীয় পক্ষ দিল্লি থেকে, আর আমরা ঢাকা থেকে ভিডিও কনফারেন্স করে এই ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহণ করব।”
ইঞ্জিনগুলি হস্তান্তরের সময় গেদে সীমান্তের ওপারে মনোজ্ঞ অনুষ্ঠান পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।