× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ডেস্ক

বাংলাদেশের টিআইবির গবেষণা একপেষে, বিএনপির দালাল -ওবায়দুল কাদের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
বিএনপির দালাল

দুর্নীতি নিয়ে তাদের গবেষণা ও প্রত্যেকটা বক্তব্য একপেষে। এই গবেষণায় কোনো নিরপেক্ষতা আমরা খুঁজে পাইনি। বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব, এটা কিন্তু টিআইবির বক্তব্য। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা দেশবাসী দেখেছে। কিছু কিছু বিষয় আছে যেটা আমরা জবাব দিই রাজনৈতিকভাবে, আমরা উত্তর দিই দেশের মানুষের পার্সেপশান যেন ভিন্নখাতে না যায়। রাজনৈতিকভাবে আমরা কথাবার্তা বলি। সবকিছু আইনগতভাবে হয় না।

সাধারণ সম্পাদক বলেন, আমরা একটা রাজনৈতিক দল। আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিলো। রাজনীতিতে রণকৌশল থাকবেই। আমরা একটা রণকৌশল নিয়েছিলাম। আমাদের দলের ভেতরে সমস্যা, আন্তকলোহ হচ্ছে এটা নতুন না। সব রাজনৈতিক দলেই দ্বন্ধ থাকবে, কলোহ থাকতে পারে। আমাদের দল নিয়ে আপনাদের এত মাথা ব্যাথা কেন? আমাদের দল তো এগিয়ে যাচ্ছে। একাধারে ১৫ বছর আমরা পাওয়ারে৷ আমরা সব কিছু মোকাবিলা করে, চলার পথে এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের নেতৃত্ব, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রশ্নে আমাদের কোনো দ্বিধা নেই, বিরোধ নেই। আওয়ামী লীগের সুবিধাটা ওখানেই।

তিনি বলেন, দুই একজনের (দলীয় নেতাকর্মীর নেতিবাচক মন্তব্য) ভাষাটা আমাদের নেত্রীরও দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রকাশ্যে কথাও বলেছেন। আমিও বলতে চাই, তাদের

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা বাস্তমুখী কর্মসূচি নিবো, প্রধানমন্ত্রী বলেছেন সকল কে কাজ করতে। প্রতিটি মন্ত্রণালয় আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে শুরু করেছি।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি; কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..