× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সরকার ২৬ কোটি ডলারের ঋনের সই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে টেকসই ও অবকাঠামো বিনিয়োগ বৃদ্ধি সহায়তায় বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পে অর্থায়নে ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বা ২৬ কোটি ডলার ঋণের জন্য সরকার আজ এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তিতে সই করেছে।

আজ রোববার শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন।

তৃতীয় সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন সুবিধা (পিপিআইডিএফ-৩) এর জন্য এই ঋণ দেওয়া হবে।

নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতাসহ অবকাঠামো বিনিয়োগ বাড়াতে চায় পিপিআইডিএফ-৩।

সংস্থার কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি বাজেট থেকে সরাসরি অর্থায়নের ওপর চাপ হ্রাসে পিপিপি প্রকল্পে বেসরকারি সেক্টরের বিনিয়োগ উদারীকরণে এটি সহায়ক হবে।


এ ক্যটাগরির আরো খবর..