× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

বলিউডের সিনেমায় পরী মনি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

বিনোদন ডেস্কঃ বলিউডের সিনেমায় অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরী মনি। বলিউডের প্রখ্যাত নির্মাতা মুকেশ ভাট পরী মনিকে আমন্ত্রণ জানিয়েছেন। এমন একটি আলোচনা ছড়িয়েছে ঢাকার সিনেমায় পাড়ায়।

সোমবার সন্ধ্যায় মুকেশ ভাটের সঙ্গে পরী মনির সাক্ষাৎ হয়েছে ঠিকই, কিন্তু বলিউডের সিনেমায় অভিনয়ের কোনো আলোচনায় হয়নি বলে জানালেন পরী মনি। বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণে সোমবার ঢাকায় এসেছেন বলিউডের নির্মাতা-প্রযোজক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। তাদের আগমন উপলক্ষে ঢাকা ক্লাবে মন্ত্রণালয় এক ঘরোয়া আড্ডার আয়োজন করে। সেখানে আমন্ত্রণ পেয়ে হাজিরা দেন পরী মনি। এ সময় মুকেশ ভাটের সঙ্গে কথা হয়েছে। এর পর ছড়িয়ে পড়ে গুজব।

আরো ভালোবাসবো তোমায়’ অভিনেত্রী পরী মনি এ প্রসঙ্গে মঙ্গলবার বলেন, ‘তথ্যমন্ত্রণালয় থেকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি সেখানে গিয়েছিলাম। বাংলাদেশের অনেক তারকারা ছিলেন। এ সময় তাদের বলিউডের নির্মাতা-প্রযোজকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। তবে বলিউডের সিনেমায় অভিনয় করার ব্যপারে কোনো আলোচনা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..