বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম নেই লিয়োনেল মেসির

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। অথচ উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় তাঁর নাম নেই। তিনি, লিয়োনেল মেসি!

সোমবার উয়েফার তরফে বর্ষসেরা পুরস্কারের জন্য যে দশ জন ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মহম্মদ সালাহ, কেভিন দে ব্রইন, আঁতোয়া গ্রিজ়ম্যান, কিলিয়ান এমবাপে, এডেন অ্যাজ়ারের নাম রয়েছে। আশ্চর্যজনক ভাবে রয়েছে সের্জিয়ো র‌্যামোসের নামও। নেই শুধু মেসির নাম।

উয়েফা বর্ষসেরা ফুটবলারদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ উগরে দিয়েছে মেসি ভক্তেরা। কেউ লিখেছেন, ‘‘ফুটবল মানে শুধু জয় বা গোল নয়। ফুটবলপ্রেমীরা মাঠে যান মেসির মতো শিল্পীর খেলা দেখতে। এই মুহূর্তে মেসির ধারেকাছে আসার মতো কেউ নেই।’’ আর এক ভক্তের টুইট, ‘‘উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকলেও মেসিই শ্রেষ্ঠ।’’ তবে উচ্ছ্বসিত মহম্মদ সালাহের ভক্তেরা। ফুটবলারদের সংস্থার বিচারে বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন।

বর্ষসেরা পুরস্কারের জন্য দশ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে। তালিকা থেকে সেরা তিন জনকে বেছে নেবেন জুরিরা। ৩০ অগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের আগে পুরস্কৃত করা হবে বর্ষসেরা ফুটবলারকে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।