বরিশাল সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি

বরিশাল প্রতিনিধিঃ  বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাদিক আব্দুল্লাহকে সমর্থন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।  জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজ এই সমর্থন ঘোষণা করেছেন।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বরিশাল মহানগর ও জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীকে নৌকা প্রতীকের পক্ষে একযোগে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, একটি আধুনিক বরিশাল সিটি করপোরেশন বিনির্মাণ এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের এই সিদ্ধান্তে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আব্দুল্লাহকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশও দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।