বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন ভূমিমন্ত্রী।


