× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

“বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” ৮ মে উৎক্ষেপণ ও দেশব্যাপী উদযাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

আইসিটি রিপোর্টার(লক্ষন চন্দ্র বর্মন) ॥ দেশ ও জাতির বহুল প্রতীক্ষিত “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” আমেরিকার সময় আগামী ০৭ মে, অপরাহ্ন ৩:০০ টা থেকে ৫:০০ টা এর মধ্যে যা বাংলাদেশ সময় ০৭ মে, দিবাগত রাত ১:০০ টা থেকে ৩:০০ টার মধ্যে (অর্থাৎ ০৮ মে, ২০১৮) ফ্লোরিডা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে  জানা যায়।

জানা যায় যে, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” উৎক্ষেপণ বিষয়ে ০৮ মে সকাল ১০:০০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন চ্যানেল সরাসরি সম্প্রচার করবেন।

আরও জানা যায় যে,  ফ্লোরিডা থেকে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” উৎক্ষেপণ অনুষ্ঠান বিটিভিসহ বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে। এবং সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি বড় পর্দায় সকল জনসাধারনের উন্মুক্ত দেখার ব্যবস্থা হাতে নিয়েছে সরকার।  আগামী ০১ মে, থেকে  বিষয়টি বহুল প্রচার ও প্রদর্শনের দায়িত্বে থাকবে মাঠ পর্যায়ের তথ্য অফিস সমূহ।

তথ্য মতে “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” এর ফলে ব্যাপক সুবিধা প্রাপ্তি হবে জনসাধারন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মোট ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। একই সাথে দেশের টাকা দেশেই থেকে যাবে। এছাড়া স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আয়েরও সম্ভাবনা রয়েছে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে।যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে ট্যারিস্ট্রিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট দেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে সকল ই-সেবা নিশ্চিত করবে ।


এ ক্যটাগরির আরো খবর..