বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধোলাইপাড়েই নির্মিত হচ্ছে-তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধোলাইপাড়েই নির্মিত হচ্ছে-তথ্যমন্ত্রী

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। প্রতিদিন যারা সরকারকে নামাতে চায় তাদের সঙ্গে সরকার বসেছে। বিভিন্ন মতের মানুষের সঙ্গে বসা মানে এই নয় যে আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধোলাইপাড়েই নির্মিত হচ্ছে এবং হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তথ্যমন্ত্রীর কক্ষে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সুহ’র সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

‘দেশের সংস্কৃতি, ঐতিহ্যের অংশ হলো ভাস্কর্য। বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। সৌদি আরব থেকে শুরু করে, সৌদি আরবের বাদশার ভাস্কর্য আছে। সৌদিতে ভাস্কর্যের মিউজিয়াম রয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে কায়েদে আজমের ভাস্কর্য আছে। ইসলামিক প্রজাতন্ত্র বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ইরান। সেখানে ইরানি বিপ্লবি নেতা আয়াতুল্লা খামেনির ভাস্কর্য আছে। সুতরাং, এখানে যুগ যুগ ধরে ভাস্কর্য নির্মাণ হয়েছে। ভাস্কর্য যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। সুতরাং, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবেই এবং সমস্ত মৌলবাদী অপশক্তি যারা এই দেশটাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তির ঐক্য-সংহতি নিয়ে দেশ এগিয়ে যাবে। ’

জিয়াউর রহমানের আমল থেকে ব্রিজ নির্মাণসহ উন্নয়ন শুরু হয়েছে মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ব্রিজ নির্মাণ তো মোঘল-সুলতানি আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের আমলে ফখরুল সাহেবদের মতো নেতা কেনাবেচা হয়েছে। জিয়ার আমলে যারা দলছুট রাজনীতিবিদ তাদের হাট বসতো। সেই হাটে অনেকে বিক্রি হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।